ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৩৭ দিনেও নামানো হয়নি জাতীয় পতাকা, আলোচনা-সমাচোলনার ঝড়!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ৩:৪৭

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন টাঙানো জাতীয় পতাকা উত্তোলনের দীর্ঘ ৩৭ দিন পার হয়ে গেলেও টাঙ্গাইলের ভূঞাপুরে ডিজিটাল সিনিয়র সার্ভেয়ার ব্যক্তিগত অফিসের জাতীয় পতাকা নামানো হয়নি। 

সরকারি নিয়মনীতি ভঙ্গ করে গত ২১শে ফেব্রুয়ারি হতে ২৯ মার্চ পর্যন্ত দীর্ঘ ৩৭ দিন জাতীয় পতাকাটি বাঁশঝাড়ের নিচে উত্তোলন করে রাখা হয়েছে।  এতে করে নানা মহলে বইছে আলোচনা-সমাচোলনার ঝড়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গেলে সার্ভেয়ার মনিরুল ইসলাম জিলকদের ব্যক্তিগত অফিসে পতাকা টাঙানোর দৃশ্য দেখা য়ায়। 

স্থানীয়রা জানান, ২১শে ফেব্রুয়ারি মহান ভাষার মাস দিন থেকে দীর্ঘ ৩৭ দিন ধরে বাঁশঝাড়ের নিচে ২৪ ঘণ্টাই জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছেন তিনি। এতে করে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে। 

এ বিষয়টি স্বীকার করে সার্ভেয়ার মনিরুল ইসলাম জিলকদ জানান, গত ২১শে ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আমি বাড়ি ছিলাম না। এখনি পতাকা নামিয়ে ফেলা হবে।

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এম.এ আব্দুল মজিদ মিয়া জানান, ২১শে ফেব্রুয়ারি দিন সূর্য্য ডোবার আগেই জাতীকা পতাকা নামাতে হবে। যদি তা না করা হয় সেটি মারাত্মক অপরাধ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার