ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো ইউরোপের ৪ দেশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৪২

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এসব দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করে। বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস মঙ্গলবার বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির পাল্যামেন্টে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তার দেশে নিযুক্ত রুশ কূটনীতিকদের বেলজিয়াম ত্যাগ করতে হবে।

সংবাদমাধ্যম বলছে, বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়া নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলো একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোলান্ডও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

তবে ইউক্রেনে চলমান আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করে মস্কো দাবি করেছে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করাই তাদের লক্ষ্য।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী