ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১১:২৩

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (২৯ মার্চ) কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের ৬ জনই পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। জাতিসংঘের বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতিসংঘ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে মঙ্গলবার কঙ্গোতে জাতিসংঘের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ওই আট শান্তিরক্ষী নিহত হন। এক বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। এক বিবৃতিতে মনুস্কো জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং রাশিয়া ও সার্বিয়ার একজন করে সেনা কর্মকর্তা রয়েছেন।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজনের সবাই মারা গেছেন। একইসঙ্গে নিহত পাইলট ও ক্রুদের নামও প্রকাশ করেছে তারা। পাকিস্তান ২০১১ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘ মিশনে একটি বিমান চলাচল ইউনিট মোতায়েন রেখেছে বলেও জানানো হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দু’জন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

তাদের নাম- লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) এবং মোহাম্মদ জামিল।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী