ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজা থেকে পণ্য রপ্তানির অনুমতি দিল ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১১:১৬

শর্তসাপেক্ষে সীমিত পরিসরে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে ইসরায়েল। ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রায় একমাস পর দেশটি গাজা থেকে পণ্য রপ্তানির পথ খুলে দিলো।

সোমবার (২১ জুন) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিট আঞ্চলিক সরকারি কর্মকাণ্ডের সমন্বয়কারী-সিওজিএট জানায়, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে সীমিত আকারে কৃষিপণ্য রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা স্থিতিশীলতা সংরক্ষণের শর্ত দিয়ে ইসরায়েলের নাফতলি বেনেট সরকার কর্তৃক এই অনুমোদন দেয়ার পদক্ষেপ নেয়া হয়।

গণমাধ্যমে কথা বলার অনুমতি নেয় ফিলিস্তিনের কর্মকর্তাদের। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ৪০ দিনের মধ্যে প্রথমবারের মতো করম আবু সালেম (কেরেম শালোম) দিয়ে ১১টি ট্রাকবোঝাই পোশাক রপ্তানি করা হয়েছে।

এদিকে, গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা।

জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা 

প্রীতি / প্রীতি

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬