ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুরির মোটরসাইকেল নিয়ে মেয়ে দেখতে গিয়ে ভুয়া এসআই আটক


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ২:৩১
পুলিশ পরিচয় দিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে আসা সোহেল রানা নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) চুয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে। একই দিন রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে সোহেল রানা।
 
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের এসআই পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। পরে সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোরের মনিরামপুর থানায় কর্মরত বলে পরিচয় দেয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় সোহেল রানা একজন প্রতারক। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।
 
এদিকে, এ ঘটনায় বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম। পরে ওই মামলায় সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
 
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, কয়েক দিন আগে ঝিনাইদহ থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে আসে সোহেল। তার বিরুদ্ধে পৃথক একটি চুরির মামলাও দায়ের করেছে পুলিশ।
 
তিনি আরো জানান, তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ