ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৩:৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় অকটেন ট্রাঙ্ক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গততকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেড়িবাঁধ সংলগ্ন লিলি কেমিক্যাল কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

৬নং ওয়ার্ডের নাছির মেম্বার জানান, রাত সোয়া ১০টার দিকে লিলি কেমিক্যাল কারখানায় হঠাৎ আগুন দেখে শ্রমিকরা ৯৯৯ নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিসকে জানায়। আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতরা হলেন- আকালু (৩৫), সজিব (২২), বায়জিদ (২২), রোকন (২২), খাদেম (২১), রাসেল (২৪), মেহেদী (২১), রিপন (২৩) ‍এবং অজ্ঞাত একজন। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএনও শাহ নূসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তাহারুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মালিকপক্ষের ফরিদা ইয়াসমিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা সম্ভব নয়। আমরা এখন এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা দগ্ধ হয়েছে তাদের চিকিৎসাসেবায় ব্যস্ত।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার