ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনাতে বিএনপির প্রতিকী গণঅনশন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১১:৩৯
সারাদেশের ন্যায় খুলনাতে বিএনপি আয়োজিত প্রতিকী গণঅনশন কর্মসূচিতে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, অবৈধ অনির্বাচিত রাতের ভোটের সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ভেঙে উচ্চ সীমায় পৌঁছেছে। সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে চরম সমস্যা সৃষ্টি হলেও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যত কোন পদক্ষেপ নেই। কারণ এই সিন্ডিকেট শাসক দলের ছত্রছায়ায় লালিত। বক্তারা বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই তারা জনদুর্ভোগ লাঘবে আন্তরিক নয়। চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার জেলা বিএনপি এই প্রতিকী গণঅনশন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি শুরু হয়। চৈত্রের প্রখর রোদ ও খরতাপ উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মসুচিতে অংশ নেন। জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল আসতে থাকে। চলতে থাকে ধারাবাহিক বক্তৃতা পর্ব। বিকেল ৩টায় জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খানকে পানি পান করিয়ে অনশন ভাঙান সাংবাদিক নেতা মোঃ রাশিদুল ইসলাম এবং জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে অনশন ভাঙান বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক। জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় কর্মসূচি চলকালে সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শেখ আবু হোসেন বাবুসহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়