ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনায় ছাত্রকে কুপিয়ে হত্যা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ৪:০
খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলিফ হোসেন নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।নিহত আলিফ হোসেন ফুলতলা উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। তিনি ফুলতলার এম এম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর যখম অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’তিনি বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা করছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়