দর্শনায় ভেজাল ও নকল ঔষধ কারখানার সন্ধান : ভেজাল ঔষধ তৈরির মেশিন জব্দ
দর্শনায় ভেজাল ও নকল ঔষধ কারখানার সন্ধানে দর্শনায় অভিযান চালায় ঢাকা ডিএমপি গোয়েন্দা পুলিশের একটি দল। এ অভিযানে ভেজাল ঔষধ ও ঔষধ তৈরির মেশিন জব্দ করেছে। বুধবার ভোরে দর্শনা পৌর সভার পুরাতন ভবনে পরিচালিত ওয়েষ্ট ল্যাবরেটরিজ আয়ুবেদিক ফার্মাসিটিক্যালে অভিযান চালিয়ে এ নকল ঔষধ ও ঔষধ তৈরি করার সরঞ্জামসহ মেশিন জব্দ করে ঢাকা ডি এম,পির কোতোয়ালী গোয়েন্দা সংস্থা (ডি.বি) পুলিশ। জানা গেছে, বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা ডি,এম, পি'র কোতয়ালী গোয়েন্দা সংস্থা (ডি,বি) পুলিশের ১০/১২ জনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা পৌরসভার ভাড়া করা পুরাতন ভবনে ওয়েষ্ট ল্যাবরেটরিজ আয়ুবেদিক ফার্মাসিটিক্যাল নামে ঔষধ কারখানায়। এ সময় গোয়েন্দা পুলিশ কারখানা হতে নকল ও ভেজাল ঔষধ সহ ঔষধ তৈরি করার মেশিন এবং কিছু আয়ুবেদিক ঔষধ জব্দ করে। ঢাকা ডি,এম,পি (ডি,বি) পুলিশের এ,ডি,সি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এখানে নকল ও ভেজাল ঔষধ তৈরি করার তথ্য পেয়েছি। সে সুবাদে আমরা অভিযান চালাচ্ছি। আমরা নকল ঔষধ ও চোরাইকৃত মেশিন জব্দ করে নিয়ে যাচ্ছি। উল্লেখ থাকে যে গত সোমবার ঢাকার একটি ঔষধ কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালায় ডি,এম, পি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সেখান থেকে দর্শনা জয়নগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করে। পরে তাকে ঢাকা থেকে দর্শনায় নিয়ে আসে পুলিশ। দর্শনায় নিয়ে এসে দর্শনা পৌরসভার ভাড়া করা ঔষধ কারখানায় প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়। এ অভিযান পরিচালনা করে সেখান হতে নকল ও ভেজাল ঔষধ এবং ঔষধ তৈরি করার মেশিন জব্দ করে। এ অভিযান শেষে দর্শনা জয়নগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে আবার ঢাকায় নিয়ে যায়। এঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবির বলেন, ঢাকা থেকে ডিবির একটি দল এসেছে ভেজাল ও নকল ঔষধ কারাখানার সন্ধানে। এসে কারখানা হতে নকল ও ভেজাল ঔষধ তৈরি করার মালামাল নিয়ে গেছে।
এমএসএম / এমএসএম
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে
রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ
চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ
পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা
কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
তলিয়ে যাচ্ছে বোরো ফসল দুশ্চিন্তায় লাখো কৃষক