ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডিপজল মিত্র।কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, বিএনপি আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, ভুরুঙ্গামারীর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌসুমে বোরো ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উফশী ধানের বীজ উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।এবং উপজেলার ১৮০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।
কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার বলেন,কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।তিনি কোনভাবেই যেন এই প্রনোদনার বীজ ও সার বিক্রি না করার পরামর্শ দেন ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ