ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জ্বালানি তেলে বড় দরপতন : ব্যারেলের দাম নামল ১০০ ডলারে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২২ সকাল ৭:৫৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরে বড় দরপতন হয়েছে। এক ধাক্কায় প্রতি ব্যারেলের দাম ৬ শতাংশ কমে নেমে এসেছে ১০০ ডলারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোলে অস্থির তেলের বাজারে আগুন নেভাতে বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম ভান্ডার (রিজার্ভ) থেকে রেকর্ড ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আর তাতেই বিশ্ব অর্থনীতিতে স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ ডলার ৭৬ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দর প্রায় একই পরিমাণ কমে ১০৭ ডলার ৬৬ সেন্টে বিক্রি হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল তেলের দাম; এক পর্যায়ে প্রতি ব্যারেল ১৩৯ ডলারে গিয়ে ঠেকেছিল। সপ্তাহখানেক ১০৮ থেকে ১২০ ডলারের মধ্যে ওঠানামা করে। যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে আলোচনায় বসার কূটনৈতিক প্রচেষ্টার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি প্রশমিত হয়। এ ছাড়া চীনে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের আশঙ্কায় তেলের চাহিদা কমে যেতে পারে, এমন খবরে তেলের দরে পতন হয়।

১৫ মার্চ দুই ধরনের তেলের দামই ১০০ ডলারের নিচে নেমে আসে। কিন্তু কাজাখস্তানে প্রবল ঝড়ের কারণে বার্থ (জাহাজ ভেড়ানোর জায়গা) ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। আর তাতেই আবার বেড়ে যায় দাম। ২৩ মার্চ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১১৫ ডলারে গিয়ে উঠে। ব্রেন্ট তেলের দর ১২২ ডলার ছাড়িয়ে যায়।

রয়টার্স বলছে, তেলের বাজারে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্রের হাতে সবচেয়ে বড় অস্ত্র কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। এই ভান্ডার থেকে তেল ছেড়ে তারা বাজারে তেলের দাম কমাতে পারে। সময়-সময় তারা সেটা করেও থাকে। এবার যুক্তরাষ্ট্র সেই ভাণ্ডার থেকে ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে, এমন তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৪ সালের পর এবারই তারা সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল বাজারে ছাড়বে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী