কাউকে ক্ষমা করা হবে না : ইমরান খান
অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে গেছেন তাদের ক্ষমা না করার ঘোষণাও দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান এসব কথা বলেন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রোববার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট নিয়ে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।
ইমরান খানের জোটের প্রধান শরিক এমকিউএম গতকাল বুধবার বিরোধী জোটে যোগ দেওয়ার পরই বিরোধী দল সংসদে এই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কাগজে-কলমে পার্লামেন্টে বিরোধী দলের ভোট এখন ১৭৫, আর সরকারি দলের ১৬৪।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তরুণরা আমার কথা মনোযোগ দিয়ে শুনুক। আমরা ভয় করি। আমরা টাকার পেছনে ঘুরি। আমরা পিঁপড়ার মতো কাজ করি। আমি পাকিস্তানের উত্থান-পতন দেখেছি। আমি যখন স্কুলে পড়তাম, তখন দেশগুলোর কাছে পাকিস্তান ভালো উদাহরণ ছিল। দক্ষিণ কোরিয়াও এসেছে পাকিস্তানে। কিন্তু আমি এটার অবনতিও দেখেছি।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, আমাদের বলা হয়েছিল, যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করি, তাহলে তারা আহত ভালুকের মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। ৯/১১-এর সময়, আমরা বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী ঘটনা ঘটলে আমাদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু এটি আমাদের লড়াই ছিল না। যুক্তরাষ্ট্রের জন্য অনেক পাকিস্তানি প্রাণ উৎসর্গ করেছেন, কেউ কি আমাদের ধন্যবাদ দিয়েছে? কেউ কি শুকরিয়া বলেছে?
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইমরান খান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নীতি কারও বিরুদ্ধে হবে না। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ হলেই ভারতের সঙ্গে আমাদের বিরোধ শুরু হয়।
দেশটির প্রধানমন্ত্রী বলেন, ওরা বলে, আমি দেশকে ধ্বংস করেছি কিন্তু শাসন করেছি মাত্র তিন বছর। আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই বিগত সাড়ে তিন বছরে আমি যা করেছি, তা কখনো অর্জন করা যায়নি। এর আগে তিনি নিরাপত্তা পরিষদের সদস্য ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তারকা ক্রিকেটার ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দেশের অর্থনৈতিক অবস্থা সামলাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। উচ্চ মুদ্রাস্ফীতি ও দিন দিন বাড়তে থাকা ঘাটতির জেরে ইমরানের অর্থনৈতিক ব্যবস্থাপনা সমালোচনার মুখে পড়েছে। এ ছাড়া সামরিক বাহিনীর সঙ্গে টানাপোড়েনের কথাও শোনা যাচ্ছে। এরই মাঝে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
জামান / জামান
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে