রুবলে আপত্তি থাকলে গ্যাস বিক্রির চুক্তি বাতিল : পুতিন
রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয়, এমন দেশগুলোর যদি রুবলের বিনিময়ে গ্যাস কিনতে আপত্তি থাকে সেক্ষেত্রে সেসব দেশের সঙ্গে গ্যাস বিক্রি বিষয়ক চুক্তি বাতিল করবে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে এ সতর্কবার্তা দিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, গ্যাস বিক্রি বিষয়ক নতুন নিয়ম আজ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ক একটি ডিক্রিতে আমি স্বাক্ষর করেছি। এটা খুবই সহজ একটি নিয়ম। যে কোনো রুশ ব্যাংকে একটি রুবল অ্যাকাউন্ট খুলুন এবং সেই অ্যাকাউন্টে গ্যাসের মূল্য পরিশোধ করুন। ১ এপ্রিল থেকে এ নিয়ম কার্যকর হবে। যদি কোনো দেশ এই নিয়ম না মানে, সেক্ষেত্রে এটি ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দেশকে তার পরিণতি ভুগতে হবে। আমরা (গ্যাস বিক্রির) চুক্তি বাতিল করতে বাধ্য হবো। এই পৃথিবীতে কোনো কিছুই বিনা পয়সায় পাওয়া যায় না এবং আমরা এখনে কোনো দানসত্র খুলে বসিনি।
গত ২৩ মার্চ এক ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া তার ব্যবসায়িক অংশীদারদের আগের মতোই গ্যাস সরবরাহ করে যাবে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের যে দাম, সেই দামেই গ্যাস বিক্রি করবে রাশিয়া। তবে যেসব বিদেশি ক্রেতা রাশিয়ার গ্যাস কিনতে আগ্রহী, তাদের গ্যাসের বিনিময়মূল্য পরিশোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে। এক্ষেত্রে গ্যাস কেনার আগে বিদেশি ক্রেতাদের রাশিয়ার মুদ্রাবাজার থেকে প্রথমে রুবল কিনতে হবে।
গত ২৮ মার্চ সাত শিল্পোন্নত দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও জাপানের জোট জি৭ জানিয়েছে, রাশিয়ার এই শর্ত গ্যাস বিক্রয় চুক্তির লঙ্ঘণ এবং জোটের সদস্যরা রুবলের বিনিময়ে গ্যাস কিনবে না।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ