ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ১২:১১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দ.) ইউনিয়নের বচইড় গ্রামের মৃত আবদুল খালেকের রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ২৩ মার্চ সকাল ৬টার দিকে আগে থেকেই পরিকল্পিতভাবে বড় ভাই সিরাজুল হক ও তার ২ ছেলে স্ত্রীসহ ছোট ভাই আবদুর রহিমকে হত্যার উদ্দেশ্যে চুরি, লাঠি ও রড দিয়ে আক্রমণ করে। রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে ও চুরি দিয়ে আঘাত করে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

গুরুতর আহত আবদুর রহিমকে তার ভাইসহ স্থানীয় এলাকাবাসী মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দায়িত্বরত ডাক্তার কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। আত্মীয়রা তাকে কুমিল্লার মোহন হসপিটালে ভর্তি করেন। আবদুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আবদুর রহিম বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

এ ঘটনায় তার ভাই শাহাব উদ্দিন (৪৬) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ১) সিরাজুল হক (৫০) পিতা : মৃত আবদুল খালেক, ২) মোসাঃ পারভিন (৪৫), স্বামী : সিরাজুল হক, ৩) মো. তুষার (২২), পিতা : সিরাজুল হক, ৪) মো. আলমগীর হোসেন (১৯), পিতা : সিরাজুল হক। মামলার ধারা ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪।

আহত আবদুর রহিম বলেন, আমরা ৫ ভাই ও ২ বোন বাবার পৈত্রিক সম্পদ নিয়ে বণ্টনবিহীন বাড়িতে মেজো ভাই জোরপূর্বক বসতঘর উত্তোলন করায় সম্পত্তি বণ্টন না হওয়া পর্যন্ত কোনো বসতঘর না করার জন্য মোবাইলে বাধা প্রদান করি। সম্পত্তি বণ্টন বৈঠকের বিষয়ে পরিবারের সবার সম্মতিক্রমে বাড়িতে থাকতে বললে আমি গত ২২ মার্চ ঢাকা থেকে বাড়িতে আসি। সকালে ফজরের নামাজের ওজু করার জন্য বাড়ির উঠানে টিউভওয়েলে এলে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

মামলার আসামি সিরাজুল হককে তার মুঠোফোনে কয়েকবার কল দিয়েও পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন বালা এ বিষয়ে জানান, উক্ত মামলার আসামিদের মাঝে ২নং আসামি মোসা. পারভিনকে আটক বরে জেলে পাঠানো হয়। ৩ ও ৪নং আসামি জামিনে আছে।  ১নং মূল আসামি সিরাজুল হককে (৫০) গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা