ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সিমেন্টভর্তি ট্রাকচাপায় গাইবান্ধায় মাদ্রাসাছাত্র নিহত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ১:৪৩

গাইবান্ধার ফুলছড়িতে সিমেন্টভর্তি ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত আতিকুর রহমান (১০) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। সে কঞ্চিপাড়া গ্রামের রাখু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু।

জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি রোডের তেঁতুলতলা এলাকায় সিমেন্টভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় আতিকুর। 

স্থানীয় ও স্বজনরা জানান, আতিকুর রহমান গুড় কেনার জন্য বাড়ি থেকে তেঁতুলতলায় আসে। গুড় কিনে বাড়ি যাওয়ার পথে প্রিমিয়াম সিমেন্টভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিকে থানা হেফাজতে নেয়। 

এ ব্যাপারে ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল জানান, ঘাতক ট্রাকটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জামান / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত