ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের পাল্টা হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২২ সকাল ৯:০

ইউক্রেন রুশ বাহিনীকে প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন হামলা চালিয়েছে। শুক্রবার (১ এপ্রিল) রাশিয়ার একটি তেলের ডিপোতে ইউক্রেনীয় হেলিকপ্টার থেকে ওই হামলা চালানো হয়। ইউক্রেনের সীমান্ত থেকে কাছেই অবস্থিত রুশ শহর বেলগরদে ওই হামলা হয়েছে। ইউক্রেন যদিও এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ফুটেজ ও তেল ডিপোর আগুনের ফুটেজ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

বিবিসি জানিয়েছে, টেলিগ্রাম মেসেজের মাধ্যমে তেল ডিপোতে আগুনের খবর নিশ্চিত করেছেন শহরের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ। তিনি বলেন, দুটি ইউক্রেনীয় হেলিকপ্টারের মাধ্যমে এই হামলা চালানো হয়। স্বল্প উচ্চতায় হেলিকপ্টার চালিয়ে তারা রুশ ভূ-খণ্ডে প্রবেশ করে। হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন গভর্নর। যদিও এখনো নিশ্চুপ ইউক্রেন। তবে ক্রেমলিন বলছে, এ ধরণের হামলা শান্তি আলোচনার জন্য ক্ষতিকর। এরফলে রাশিয়া এই আলোচনা চালিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নিজের ঘরেই যুদ্ধ ডেকে এনেছে। ইউক্রেনের হেলিকপ্টার পাইলটরা এ ধরণের হামলায় বেশ দক্ষ। তারা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের দেশেই হামলা চালিয়েছে। এ জন্য কম উচ্চতা দিয়ে হেলিকপ্টার চালাতে হয়েছে তাদের। একইভাবে গত ৮ বছর ধরে ডনবাস অঞ্চলে হামলা করেছে ইউক্রেন। গাছ বা বনের থেকে মাত্র কয়েক মিটার উচু দিয়ে তারা হেলিকপ্টার চালাতে সক্ষম।

প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা যুদ্ধের প্রেক্ষাপটে তেমন কিছু পরিবর্তন আনবে না। তবে এটি প্রমাণ করছে যে, ইউক্রেনের বিমান বাহিনী এখনো কার্যকরি রয়েছে এবং তারা রাশিয়ায় হামলা করতে সক্ষম। এ হামলা ইউক্রেনের বাহিনীর মনোবলকে আরও শক্তিশালী করবে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী