খিলগাঁওয়ে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত
রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপনও আহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।
এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি-না, জানতে চাইলে এসআই সোনিয়া জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মৃতদেহ নিয়ে গেছে।
এদিকে, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়ির চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান ডিউটি অফিসার সোনিয়া পারভীন।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ