ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিশ্বে ৪৯ কোটি ছাড়াল করোনায় শনাক্ত, এক দিনে মৃত্যু ৩৭৪৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২২ সকাল ৯:৫০

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে আরো ৩ হাজার ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭১ হাজার ২৩৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। এ নিয়ে বিশ্বে করোনা শনাক্ত ৪৯ কোটি ছাড়ালো। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ কোটি ৪৩ হাজার ২৬৭ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫০০ জন। শনিবার (২ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে দৈনিক ও মোট শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় দুই লাখ ৮০ হাজার ১৮৭ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৬০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এক কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত এবং ১৬ হাজার ৫৯০ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮৬ জন এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪৫৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত আট কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫১৫ জন শনাক্ত এবং মারা গেছেন ১০ লাখ সাত হাজার ৯৮৯ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত দুই লাখ ৩১ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ২৯৭ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৭৫ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৩৪২ জন। রাশিয়ায় গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৩৪২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৮৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৯ হাজার ৬৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ২০৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৬০ হাজার ২০৫ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং মারা গেছেন ৮২ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত চার কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ২৯৩ জন। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ২৩ হাজার ১৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ৬৫ লাখ নয় হাজার ৫৩৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে নতুন শনাক্ত ১৩ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৪৫ জন; ইতালিতে নতুন শনাক্ত ৭৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ১৫৪ জন; ইন্দোনেশিয়ায় নতুন শনাক্ত দুই হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৭৫ জন; ফ্রান্সে নতুন শনাক্ত এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৩৪ জন; জাপানে নতুন শনাক্ত ৪৮ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ৮৭ জন; যুক্তরাজ্যে নতুন শনাক্ত ২৯ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ১৯১ জন; পোল্যান্ডে নতুন শনাক্ত চার হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৭৪ জন।

জামান / জামান

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮