কমলগঞ্জে আগর গাছ কেটে পাচারকালে ৩ বনদস্যু আটক
কমলগঞ্জের আদমপুর বনের ২০০০-২০০১ সনের সামাজিক আগর বাগান থেকে আগর গাছ কেটে পাচারকালে সিএনজি অটোরিকসাসহ ৩ বনদস্যুকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার (২ এপ্রিল) ভোররাতে আদমপুর বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- আদমপুর ইউনিয়নের পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী, মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া। এ সময় ৫ বস্তা আগর গাছের খণ্ডাংশ, যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিকসা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৯) আটক করা হয়।
আদমপুর বন বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied