ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২২ বিকাল ৫:৩৭
: পরিবার সম্পর্ক না মানায় কমলগঞ্জের দলই চা বাগানে গীতা মাদ্রাজী (১৬) ও বিপুল সাওতাল (২২) নামের  দুই প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।
শনিবার সকালে প্রেমিকের বসত ঘরে বিষপান করে আত্মহত্যা করেন এই প্রেমিক-প্রেমিকা।প্রেমিক বিপুল দলই চা বাগানের লছমী লাইনের হারো সাওতালের ছেলে ও প্রেমিকা গীতা বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে।
নিহতের স্বজন ও চা শ্রমিকরা জানান, বছর খানেক আগে গীতা মাদ্রাজীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বিপুল সাওতালের। প্রেমের এই সম্পর্কে গত কয়েক মাস পূর্বে  গীতা অন্তস্বত্তা হয়ে পড়ে। এতে গীতা তাকে ঘরে তুলতে প্রেমিক বিপুলকে চাপ দেয়। প্রায় মাস খানেক পূর্বে গীতাকে নিজ ঘরে তুলে বিপুল। কিন্তু তাদের এই বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে অসম্মতি জানায়। এ নিয়ে সংসার জীবনে নেমে আসে অশান্তি। পরবর্তীতে এ সমস্যার সমঝোতা করার চেষ্টা করা হলে উদ্যোগীরা ব্যর্থ হন। এতে ক্ষোভ ও অভিমান করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ ঘরে তারা বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে গীতা মাদ্রাাজী মারা যায়। পরে আশংকাজনবস্থায় বিপুল সাওতালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে  মারা যায়। দলই চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা  করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য শিব নারায়ণ শীল জানান,  প্রায় এক মাস ধরে মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করছে। মেয়েটি অন্তস্বত্তা ছিল। আত্মহত্যা করায় পেটের বাচ্চাটিও মারা গেল। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হবে। মৌলভীবাজার সদর হাসপাতালে দুজনের ময়নাতদন্ত শেষে প্রেমিক ও প্রেমিকার লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান