ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২-৪-২০২২ বিকাল ৫:৪৬

ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালিত হয়েছে। সংবাদ সম্মেলনে আবু সাঈদ বিশ্বাসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহরের পায়রা চত্বরে একঘন্টা ব্যাপি বিক্ষোভ সমাবেশ-মানববন্ধন এবং ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কর্মসূচির আয়োজন করে পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসী। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও পাগলাকানাই ইউনিয়নের সহশ্রাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে অংশগ্রহণকারীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় বক্তারা বলেন, গত ২৯ মার্চ দুপুরে ঝিনাইদহ বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমানের সাথে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বিশ্বাসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এ ঘটনাকে পুঁজি করে কিছু কুচক্রী মহল আবু সাঈদ বিশ্বাসসহ কয়েকজনের নামে ষড়যন্ত্রমূলক মামলা করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, আবু সাঈদ বিশ্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ শ্রমিক আন্দোলনকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এটা একটি মিথ্যা ও ষড়যন্ত্র মামলা এই মামলার সঠিক তদন্ত দাবি করছি এবং এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী, কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা ইকবাল বিশ্বাস ও জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামসহ ৮নং পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক