দুই বছর পর জামাতে তারাবির নামাজ আদায়
আজ রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান। প্রথম রমজান সামনে রেখে দেশজুড়ে মুসল্লিরা আদায় করেছেন তারাবির নামাজ। করোনা মহামারীর কারণে দুই বছর বিরতির পর দেশের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় করা হলো। শনিবার (২ এপ্রিল) এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জামাতে আদায় করা হয় তারাবি নামাজ।
করোনা সংক্রমণ এড়াতে গত দুই বছর মসজিদে জামাতে তারাবির নামাজ আদায় বন্ধ রাখা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ঘরে থেকে করেছেন ইবাদত-বন্দেগি। তবে এবার সংক্রমণ কমে আসায় রমজানের প্রথম তারাবিতেই মসজিদগুলোতে নামে মুসল্লির ঢল। বিধিনিষেধ না থাকায় মসজিদগুলোয় দেখা গেছে আগের মতো ভিড়।
এর আগে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রমজান মাসে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানায়। গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব মসজিদের ইমাম, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় যেন একই ধারাবাহিকতা অনুসরণ করে দেশের সব মসজিদে খতম তারাবি পরিচালনা করা হয়।
এতে বলা হয়, দেশের সব মসজিদে রমজানের প্রথম ছয় দিনে তারাবি নামাজে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী একুশ দিনে এক পারা করে কোরান তেলাওয়াত করা হয়। এতে ২৭ রমজানের রাতে বা শবেকদরে মুসল্লিদের জন্য কোরান খতম করা সম্ভব হবে।
জামান / জামান
কুরবানী শুধু পশু জবাই নয়, আত্মত্যাগ ও তাকওয়ার শিক্ষা-ড. মোহাম্মদ এমদাদ হোসেন।
মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব
আমল নষ্ট করে যেসব কাজ
ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা
আরব দেশগুলোতে হজের খরচ কতো?
কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে
দ্বীনি শিক্ষা বিস্তারে যার অবদান অনস্বীকার্য
দ্বিন প্রচারে নবী-রাসুলদের নিষ্ঠা ও সততা
ইসলামে মায়ের মর্যাদা
হজ কীভাবে পালন করবেন, নিয়ম কী?
আমল নষ্ট করে যেসব কাজ
শিশুর আকিকা না করে টাকা দান করা যাবে?