২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেকদর
আজ রোববার (৩ এপ্রিল) থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস। এই মাসেরই কদরের রাতে নাজিল হয়েছিল মানব জাতির হেদায়েতের গ্রন্থ আল কোরআন। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর।
জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার এই ঘোষণা দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবেকদর।
মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে ১ এপ্রিল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে শনিবার প্রথম রোজা পালন করা হয়।
ইসলামিক বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখছেন সেসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।
এদিকে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামান / জামান
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত