কিয়েভকে পুরোপুরি রুশ সেনামুক্তর দাবি ইউক্রেনের
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি হটিয়ে দেয়ার দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।
হান্না মালিয়ার লিখেছেন, ‘আক্রমণকারীদের কাছ থেকে ইরপিন, বুচা, গোস্তমেল ও পুরো কিয়েভ মুক্ত হয়েছে।’ তবে ইউক্রেনীয়দের এখনই নিরাপদ আশ্রয় ছেড়ে হামলার মুখে পড়া বাড়িঘরে ফিরতে নিষেধ করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বরাতে এমন খবর জানিয়েছে। তবে বিবিসি তাৎক্ষণি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে কিয়েভ ও এর আশপাশের শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। দুটি কারণে রুশ সেনারা সরে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষণকারীরা।
প্রথমত, ইউক্রেনের সেনাদের মনোবল চাঙ্গা থাকা এবং প্রতিরোধ অব্যাহত রাখা। দ্বিতীয়ত, রুশ সেনারা এখন ডানবাস দখলে বেশি মনোযোগী হয়েছেন। ফলে কিয়েভ থেকে সেনা গুটিয়ে নিচ্ছেন তারা। তবে ইউক্রেনের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, তারা রুশ সেনাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে।
জামান / জামান
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী