ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনায় কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেফতার দীপ্তর আদালতে স্বীকারোক্তি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ১১:২০

পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয় সৈয়দ আলিফ রোহানকে। গতকাল শনিবার (২ এপ্রিল) দুপুরে আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহা (২১)। এজাহারভুক্ত ৫ আসামি ছাড়াও আরো কয়েকজন এ হত্যাকাণ্ডে অংশ নেয়।

এদিকে, কলেজছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার (৩ এপ্রিল) বেলা ১১টায় ফুলতলায় মানববন্ধনের ডাক দিয়েছেন চিত্রনায়িকা শাহনূর।  

ফুলতলা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহাকে গতকাল শনিবার দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাসকামরায় নেয়া হয়। এ সময় দীপ্ত সাহা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সাথে মেয়েলি ঘটনায় রোহানের সাথে পূর্বের ঝামেলার কথা জানায়। সেই সূত্র ধরে পরিকল্পিতভাবে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষভাবে ৭-৮ জন অংশ নেয়। দীপ্তর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এজাহারনামীয় ছাড়াও এজাহারের বাইরে আসামি রয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।   

অপরদিকে চিত্রনায়িকা শাহনূর অভিযোগ করেন, প্রভাবশালী মহল রোহান হত্যায় সরাসরি সম্পৃক্ত। তারা আসামিকে আড়াল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এমন অভিযোগের কথা স্বীকার করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস তালুকদার বলেন, অপরাধীরা যত বড়ই ক্ষমতাধর এবং প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। তাদের আটকের জন্য চেষ্টা চলছে। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়