তৃতীয় সন্তান নেয়ায় ভারতে ১ হাজার সরকারি কর্মীকে শোকজ
ভারতের মধ্যপ্রদেশের ভোপালের এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারী তাজ্জব। রাজ্য সরকারের কাছ থেকে নোটিস পেয়ে মাথায় হাত তাদের। ওই নোটিসে তাদের দুটির বেশি সন্তান থাকার জন্য শোকজ করা হয়েছে।
সংবাদমাধ্যমে রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, ওইসব লোকজনকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।
কী সেই আইন? ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না। এদিকে, রাজ্যে শিক্ষা দফতরের দাবি, সরকার ওই নিয়মের কথা কর্মীদের জানায়নি।
বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রাজ্যের এক বিধায়ক। তিনি বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ওই নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা যায়, মোট এক হাজার জনকে তৃতীয় সন্তান নেয়ার জন্য শোকজ করা হয়েছে।
সরকারের ওই কাণ্ডে প্রবল ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশ। মোহন সিং নামে এক শিক্ষক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই রকম একটি শোকজ লেটার আমাদের ধরানো হয়েছে। আমরা জানিয়েছি, চাকরির নিয়োগপত্রে সন্তান নিয়ে কোনো কথা লেখা ছিল না। যাদের নিয়োগপত্রে ওই শর্ত দেয়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।
জামান / জামান
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী