মালিতে সামরিক অভিযানে দুই শতাধিক নিহত
মালিতে সামরিক অভিযানে ২০৩ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির কেন্দ্রীয় সাহেল রাজ্যে ওই অভিযান চালানো হয়েছে। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন জানিয়েছে, তাদের কাছে বেসামরিক লোকজন হতাহতের খবর রয়েছে। তাদের পক্ষ থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খবর আলজাজিরার।
গত শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোরা অঞ্চলে ওই সামরিক অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
এই ঘোষণা এমন এক সময় এলো যখন দেশটির বেশকিছু সামাজিকমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে, মোরা অঞ্চলে চলতি সপ্তাহে বেসামরিক নাগরিকসহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। মালিতে সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশের অনুমতি না থাকায় সামরিক অভিযান এবং হতাহতের খবর যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ার পর মালির সামরিক বাহিনী একটি বিবৃতি জারি করে জানিয়েছে, মোরা গ্রামে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। তবে তারা নিহতদের সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। বলা হচ্ছে তিন শতাধিক সন্ত্রাসী নির্মূল করা হয়েছে।
প্রশাসন বলছে, আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। তাই ওই এলাকা পুনরুদ্ধারের জন্য জোর দেওয়া হচ্ছে। তবে সেখানে কী ঘটছে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না।
জামান / জামান
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী