মধুখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ডা. নাহিদা রহমান জেনারেল কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম দুলালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) সকাল ৯টায় ডা. নাহিদা রহমান জেনারেল কলেজ মিলনায়তনে রায়েকদাহ কেটনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ ফাতেমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন পাঁচই উচ্চ বিদ্যালয়, রায়েকদাহ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও ডা. নাহিদা রহমান জেনারেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবুল কাসেম দুলাল ।
সকাল ৮ থেকে দিনব্যাপী চক্ষু রোগী দেখেন, ব্যবস্থাপত্র ও পরামর্শ দেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও ফ্যাকো সার্জন ডা. এএসএম মঈন হাসান এবং ডা. মেহেদী হাসান। অন্যান্য রোগী দেখেন ডা. রাকিবুল হাসান। ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী দেখা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন তারা।
স্থানীয় সাধারণ মানুষ মনে করেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে মানুষ উপকৃত হবে।
এমএসএম / জামান
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ