ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কেমিক্যাল কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৩:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় অবস্থিত লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের মধ্যে দুজন মারা গেছেন। এ ঘটনায় কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) সকালে আজিজার রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  উল্লেখ্য, গত ২৯ মার্চ রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিম, ম্যানেজার আব্দুল বাতেন, ইলেক্ট্রিশিয়ান রফিকুল ইসলাম, কাস্টম সাবরুল ইসলাম, সুপারভাইজার কাউসার হাবিব। 

বাদী আজিজার রহমান মামলায় উল্লেখ করেন, তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার ফুল চৌকি খামারপাড়া গ্রামে। তার ভাই আকালু লিলি কেমিক্যাল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৯ মার্চ রাত সোয়া ১০টার দিকে কারখানার পেস্র্টি সলিউশন (জুতা তৈরির আঠা) মেশিনের সুইচ চাপ দেন এক শ্রমিক। এ সময় বিকট শব্দ হয়ে মেশিনে আগুন ধরে যত্রতত্র দাহ্যপদার্থ জাতীয় কেমিক্যাল মজুদ থাকায় খুব দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তার ভাই আকালু, শ্রমিক সজিব, বায়েজীদ, রাসেল, মুজাহিদ, খাদেমুল, রোকন, মেহেদী ও রিপন কর্মরত থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামলার বাদী আজিজার রহমানের ভাই আকালু ও অপর শ্রমিক মুজাহিদ মারা যান। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিমসহ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার