ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কিয়েভের আশপাশের অঞ্চল পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ১১:৩৫

রুশ সেনাদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা কিয়েভের আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে সরে যাওয়ায় ইউক্রেনীয় সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

গত কয়েক সপ্তাহ কিয়েভের কাছাকাছি কয়েকটি শহর ও গ্রামে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়া দাবি- শান্তি আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সেনাদের সরিয়ে নেয়া হয়েছে। পশ্চিমের পর্যবেক্ষকরা মনে করছেন, আসলে রাশিয়া আক্রমণে যাওয়ার মতো অবস্থায় নেই।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে রুশ সেনারা সরে গেলে ইউক্রেনীয় সেনারা কিয়েভের আশপাশের ৩০টির বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করে।

উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার ফেসবুক পোস্টে লিখেছেন, হানাদারদের হাত থেকে পুরো কিয়েভ অঞ্চল মুক্ত করা হয়েছে। এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি।

জামান / জামান

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর