ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রমজানে পিরোজপুর ইয়ূথ সোসাইটির মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কুরআন ও ইফতার বিতরণ শুরু


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ১১:৪৭

রমজানে মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কুরআন ও ইফতার বিতরণ শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। রোববার ১লা রমজান বিকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আসর বাদ সংগঠনটি সাধারণ মানুষের মাঝে মাস ব্যাপী কুরআন বিতরণ শুরু করেছে। পরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

এ সময় পিরোজপুর পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আতিকুল ইসলাম হীরা, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, সাপ্তাহিক বলেশ^রের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সহ-সমন্বয়ক ফেরদৌস রহমান, সহ-সমন্বয়ক মো: আবীর হাসান, সহ-সমন্বয়ক মাহবুবুল আলম মুন্না, সহ-সমন্বয়ক আলী ইমাম অন্তুসহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির আরো অনেকে উপস্থিত ছিলেন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান,  রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম আমরা প্রতিবছর করে থাকি। এবছর পবিত্র কুরআন বিতরণের এই কার্যক্রমটি আমাদের নতুনভাবে সংযুক্ত হয়েছে। আমাদের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত