পৌর ভবনে ঢুকে মেয়রের ওপর অতর্কিত হামলা
আজ সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা নাগাদ পত্নীতলা উপজেলা সদরের নজিপুর পৌর ভবনে ঢুকে কাজে ব্যস্ত থাকা অবস্থায় নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীর ওপর অতর্কিত হামলা করেছে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু। দ্রুত এলোপাতাড়ি হামলা করে সে স্থান ত্যাগ করে লাপত্তা হয়ে যায়। তৎক্ষণাৎ অফিসের অন্য স্টাফরা এগিয়ে এসে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বিশেষ ওয়ার্ডে ভর্তি করানো হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে এসে খোঁজখবর নিয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্রীদের ভিড়ে জনসমাগম ঘটে হাসপাতাল চত্বরে। মেয়রের স্ত্রী খবর পেয়ে হাসপাতালে এলে তার (মেয়রের) এখন কেমন লাগছে- জানতে চাইলে মেয়র কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার খুব ভয় করছে ,আতঙ্ক বিরাজ করছে ইত্যাদি ।এ সময় তার সহধর্মিণী তাকে সান্ত্বনা, নির্ভয় ও সাহস জোগান। এ সময় তিনি আইনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, তাকে আমাদের ব্যবস্থায় সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে। যদি কোনো রকম অবনতি ঘটে তাহলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে যেহেতু একজন মেয়র (জনপ্রতিনিধি) ও সরকারি ভবনে ঢুকে এহেন কর্মকাণ্ড সে (মিতু) করেছে, তাই ইতোমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ঘটনার সূত্রপাত বা কী নিয়ে সমস্যা তা নিয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত সূত্র থেকে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে মামলার পর এজাহার সূত্রে উঠে আসবে সেসব খবর।
রোগী (মেয়র) ভীত, আতঙ্কিত বোধ করছেন, সেক্ষেত্রে তাকে পুলিশ নিরাপত্তা দেবে কি-না- এমন প্রশ্নের জবাববে ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, হ্যাঁ, তিনি বা তার পরিবারের কেউ নিরাপত্তার দাবি করলে অবশ্যই পুলিশি নিরাপত্তা দেয়া হবে।
ক্ষুদ্ধ পৌরবাসী এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে কঠোর শাস্তির দাবি করেছেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ