তজুমদ্দিনে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মহিষের খোয়াড়
ভোলার তজুমদ্দিনের খোশনদী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণেই মহিষের খোয়াড়! দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বারবার মহিষের মালিককে বলার পরও খোয়াড় স্থানান্তর না করায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জানান, দ্বিতীয়বার নদীভাঙনের শিকার হয়ে প্রতিষ্ঠানটি দেওয়ানপুর গ্রামে স্থানান্তর করা হয়। ২০১০ সালে ওই গ্রামের একাধিক দাতার জমিতে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। ২০২০ সালে মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ করা হয়। ওই ভবনের সামনের ৮ শতাংশ জমির মালিক স্থানীয় মো. নুরুল হক। ওই জমিতেই তিনি গড়ে তুলেছেন তার ৮-১০টি মহিষের জন্য খোয়াড়। প্রতিদিন এসব মহিষের মলমূত্র ও আবর্জনার পচা দুর্গন্ধ ছড়ায় চতুর্দিকে। আশপাশের বসতি মানুষজনও ভোগান্তির শিকার মহিষের খোয়াড়ের দুর্গন্ধের কারণে।
অভিযোগ রয়েছে, এমন পরিবেশের কারণে প্রতিষ্ঠানে এ বছর কোনো নতুন শিক্ষার্থী ভর্তি হয়নি। অনেক শিক্ষার্থী অন্যত্র চলে গেছে।
নাম গোপন রাখার শর্তে মাদ্রাসার এক কর্মচারী জানান, উক্ত জমি মাদ্রাসার জন্য ক্রয় করতে চাইলেও নুরুল হক বিক্রি না করে বরং সেখানে মহিষের খোয়াড় করেন। করোনাকালীন প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষয়টি নিয়ে কেউ বাধা দেয়নি। পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নতুন ভবনে ক্লাস স্থানান্তর হলে তাকে মহিষের খোয়াড় সরানোর জন্য বলে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে তিনি প্রথমে অপারগতা প্রকাশ করেন। পরে অন্যত্র জমি কিনে দেয়ার শর্ত দেন।
প্রতিষ্ঠানের শিক্ষক গিয়াস উদ্দিন জানান, প্রতিদিন মহিষের মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক- শিক্ষার্থীরা। এখানে ক্লাস করাই দুষ্কর। অসুস্থ শিক্ষার্থীদের হাঁপানি সমস্যা দেখা দিয়েছে। অনেক ছাত্র-ছাত্রী দুর্গন্ধের কারণে ক্লাসে আসে না।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের সুপার মাওলানা রফিকুল ইসলাম জানান, খোয়াড়ের দূষিত বর্জ্যে ছড়াচ্ছে রোগজীবাণু। বারবার মহিষের মালিককে বলার পরও সে নিয়মিত আঙিনা পরিষ্কার করছে না। মাদ্রাসা কর্তৃপক্ষ দুদিন আগে শ্রমিক দিয়ে এসব গোবর পরিষ্কার করেছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied