ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নবীনগরে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ী সুমনের শরীরে গুলির অস্তিত্ব পাওয়া যায়নি


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ৪:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঘাউড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনের (২৮) শরীরে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা। নিহত সুমন কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। দুর্বৃত্তের গুলিতে সুমনের মৃত্যুর সংবাদে তার বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে কাতর মা রহিমা খাতুনের বিলাপ থামছে না। গুলিতে সুমনের মৃত্যুর সংবাদে তার বাড়িতে ভিড় করা পাড়া-প্রতিবেশীরা সুমনের মায়ের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না। ৫ ভাই-বোনের মধ্যে সুমন সবার ছোট। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরেন সুমন।
 
নিহত সুমনের মা রহিমা খাতুন জানান, গত ৭-৮ বছর ধরে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া বড় বাড়িতে থেকে স্থানীয় বাজারে ব্যবসা করছিল সুমন। সেখানে সুমনের সাথে কাজ করত তারই প্রতিবেশী কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে সোহেল মিয়া। গত ১৫ দিন আগে সোহেলকে দোকানে রেখে বাড়িতে আসে সুমন। বাড়িতে আসার ২-৩ দিন পর দোকানের লাখ টাকার কাঠ চুরির সংবাদ পেয়ে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায় সুমন। রোববার (৩ এপ্রিল) ভোররাতে তার দোকানে আগুন লাগার সংবাদ পান মা রহিমা। কিভাবে দোকানে আগুন লেগেছে তা জানতে পারেননি তিনি। সোমবার ভোরে তার ছেলের মৃত্যুর সংবাদ পান সুমনের সাথে থাকা সোহেলের বাবার মাধ্যমে। 
 
কান্নাজড়িত কণ্ঠে সুমনের মা বলেন, সোমবার সাহরি খাওয়ার আগে সুমন তার সাথে কথা বলে। এর কিছুক্ষণ পর সুমনের সাথে থাকা সোহেলের বাবা ফারুকের মাধ্যমে তিনি খবর পান তার ছেলে সুমনের কী হয়েছে। পরে তারা সোহেলকে ফোন দিয়ে জানতে পারেন সুমন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেন।
 
হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহত সুমনের স্বজনদের সাথে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল। ওই হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছে নিহত ব্যবসায়ী সুমনের। ময়নাতদন্তকালে হাসপাতালেই ছিলেন এ জনপ্রতিনিধি। পৌর কাউন্সিলর শাকিল জানান, ময়নাতদন্তের চিকিৎসকরা তাকে নিশ্চিত করেছেন নিহত সুমনের শরীরে গুলির কোনো অস্তিত্ব পাননি। তাকে ধারালো চুকানো কোনো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। পরে চিকিৎসকরা তাকে সাথে নিয়ে সুমনের কাটাছেঁড়া দেহ দেখান।
 
এদিকে, এ ঘটনায় অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে নিহত ব্যবসায়ী সুমনের সাথে থাকা তার প্রতিবেশী সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নবীনগর থানা পুলিশ।
 
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান