রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্টের
রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশে গণহত্যা চালিয়েছে রাশিয়া।
সিবিএসের ফেস দ্য নেশন প্রোগ্রামে যোগ দিয়ে এই অভিযোগ করেন জেলেনস্কি।ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনের নাগরিক। রাশিয়ান ফেডারেশনের নীতিতে আমরা চলব না। এ কারণেই আমাদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে, এটি গণহত্যা। এটি পুরো জাতি ও জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের দেশে একশর বেশি জাতির বসবাস।
এদিকে রোববার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমাদের ভূমিতে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে। যারা অপরাধে জড়িত তাদের নাম একটি বিশেষ বইয়ে লেখা থাকবে এবং তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছু দিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে। ইউক্রেনে হামলার আজ ৪০তম দিন।
এমএসএম / এমএসএম
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত