ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে ২০০ দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড’র রমজান ফুড ভাউচার বিতরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-৪-২০২২ রাত ১০:১২
রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র সহযোগিতায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধদের মাঝে রমজান ফুড ভাউচার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে মিরপুর ১২ নম্বর প্রিন্স বাজার কনভেনশন সেন্টারে মিরপুর ও মোহাম্মদপুর অঞ্চলের দরিদ্র, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় ২০০ পরিবারের মাঝে ৩২৬৬ টাকা মূল্যের এ ভাউচার বিতরণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট, পল্লবী, মীরপুর, ঢাকা।
এ সময় প্রতিটি উপকারভোগী ৩২৬৬ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী নিজ পছন্দমত প্রিন্স বাজার শপিং মার্কেট হতে ক্রয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জিয়াউর রহমান।
তিনি বলেন, মুসলিম এইড প্রতি বছর রমজানে অসহায়দের সহযোগিতা করে থাকে। তার ধারাবাহিকতায় এছরও তাদের কার্যক্রম শুরু করেছে। পুরো রমজান মাসব্যাপী তারা সহযোগিতা করে যাবে।
মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম.এ সহিদ, সহ-সভাপতি আবুল বাশারসহ মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব