ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজারের নাম প্রস্তাব ইমরান খানের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১০:৫৪

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য। সোমবার (৪ এপ্রিল) সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে প্রধানমন্ত্রী করতে ইমরান খান নাম প্রস্তাব করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী জানান, দলের সিদ্ধান্তের পর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিন সকালেই প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে চিঠি পাঠান রাষ্ট্রপতি আরিফ আলভি। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর জন্য নাম জমা দিতে বলেন তিনি।

সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ উপধারা অনুযায়ী পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। এর পরই ক্ষমতা থেকে বিদায় নেবেন ইমরান।

প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত পদে থাকা দুজনই দায়িত্ব পালন করতে থাকবেন। নামে প্রধানমন্ত্রী থাকলেও ইমরান খান নির্বাচিত সরকারের প্রধানের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

অবশ্য পার্লামেন্ট ভেঙে দেয়ার ব্যাপারটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আদালতের। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটির প্রধান বিচারপতি উমর আতা বানদিয়াল বলেছেন, বিষয়টি দেশের শীর্ষ আদালতের আদেশের অধীন। এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

জামান / জামান

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮