শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিরোধীদের
অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। দেশের চলমান সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার প্রধানের পদত্যাগ চাইছেন তারা। সোমবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট গোতাবায়ার কার্যালয় থেকে একটি বিবৃতি পাঠানো হয় দেশটির প্রধান বিরোধী দল এসজেবি'র কাছে। সেখানে জাতীয় সংকট নিরসনে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আহ্বান প্রত্যাখ্যান করে এসজিবির প্রধান রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, এই দেশের মানুষ চায় গোটাবায়ে এবং পুরো রাজাপাকসে পরিবার চলে যাক এবং আমরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না এবং আমরা দুর্নীতিবাজদের সাথে কাজ করতে পারি না।
শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (এসএলপিএফএ) আছে ১৪৮ আসন। প্রধান বিরোধীদল সামগী জনা বালাভেগয়ার (এসজেবি) ৫৪ আসন রয়েছে সেখানে।
১৯৪৮ সালে ব্রিটিশ রাজের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। তীব্র আন্দোলন সামাল দিতে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর আগে শনিবার দেশজুড়ে জারি হয় ৩৬ ঘণ্টার কারফিউ।
তবে এসবেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। জরুরি অবস্থা ও কারফিউ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে রোববার রাতে রাজাপাকসে সরকারের ২৬ মন্ত্রী একযোগে পদত্যাগ করেন।
এই অবস্থায় সোমবার মন্ত্রীপরিষদে শুরু হয় রদবদল। শিক্ষা, অর্থ, পররাষ্ট্র ও সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নতুন চার জনকে। এদিন পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে আছেন গভর্নর অজিথ নিভারদ।
বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি আমদানি কমে যাওয়ায় স্মরণকালের ভয়াবহ এই সংকটে পড়েছে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি। দিনের অর্ধেক বা এর বেশি সময় চলছে লোডশেডিং; খাবার, ওষুধ এবং জ্বালানি সংকটে ক্ষোভ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
জামান / জামান
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত