লেবাননকে দেউলিয়া ঘোষণা
রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি আর সবার জন্য উন্মুক্ত রাখা যাচ্ছে না বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি।
স্থানীয় চ্যানেল আল-জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, বাংকে দু লিবান (লেবাননের কেন্দ্রীয় ব্যাংক) এর সঙ্গে এই রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করবো জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা কমিয়ে আনতে।
তিনি জানান, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা ভাগাভাগি করে নেবেন। ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।
২০১৯ সালের শেষ দিক থেকে মারাত্মক মাত্রার অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লেবানন। এই সময়ে দেশটির মুদ্রার মান অত্যাধিক হারে কমে গেছে। এমনকি ৯০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে মুদ্রার মান এমনও জানা গেছে। দৈনন্দিন জীবনের সাধারণ চাহিদাগুলোও পূরণ করতে পারছিলো না দেশটির সাধারণ মানুষ।
তেল ও চিকিৎসা সরঞ্জামাদিসহ খাদ্য, পানি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলোও অধরা হয়ে যায় লেবানিজদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থায় পর্যন্ত ধ্বস নেমে এসেছিলো।
দেশের বর্তমান পরিস্থিতি আবারও একদিন স্বাভাবিক হবে আশাবাদ ব্যক্ত করে আল-শামি বলেন, বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করা যায় না। তাই ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি আর সবার জন্য উন্মুক্ত অবস্থায় রাখা যাচ্ছে না।
জামান / জামান
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত