ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পাকিস্তানের আদালতে আজ ঠিক হবে ইমরান খানের ভাগ্য


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১১:৪৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ ও ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দায়ের হওয়া মামলার রায় মঙ্গলবার (৫ এপ্রিল) পর্যন্ত স্থগিত রেখেছে দেশটির সুপ্রিমকোর্ট। সোমবার ( ৪ এপ্রিল) শুনানি শেষে মামলার রায় স্থগিত রাখেন আদালত।

গতকাল সোমবার শুনানির পর প্রধান বিচারপতি উম আতা বন্দিয়ালের বেঞ্চ এ সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন যে জাতীয় পরিষদের স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদ উল্লেখ করলেও অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করা যাবে না।

বিচারপতি বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম, বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ একদিন আগে যৌথ বিরোধী দলের দায়ের করা মামলার শুনানি শুরু করেন।

ইমরান খানের বিরোধীদের যুক্তি, ন্যাশনাল অ্যাসেম্বলির অধিকাংশ সদস্য যখন প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারিয়েছেন, তখন অনাস্থা প্রস্তাব আনাটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব জমা দেওয়ায় রোববার অধিবেশনে তিনি ছিলেন না। তারই সই করা নির্দেশ পড়েন ডেপুটি স্পিকার সুরি।

কিন্তু পাকিস্তানের সংবিধান বলছে, একবার প্রক্রিয়া শুরুর পরে আস্থা বা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি কেউ ঠেকাতে পারেন না। স্পিকার বা প্রেসিডেন্টও নন। আর যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, তিনি প্রেসিডেন্টকে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সুপারিশও করতে পারেন না। কাজেই শুধু স্পিকার নন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টও সংবিধান লঙ্ঘন করেছেন বলে সুপ্রিমকোর্টে অভিযোগ আবেদনকারীদের।

এদিকে, ইমরান খান তাকে সরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ আনলেও বিষয়টি প্রত্যাখ্যান করছে দেশটি।

২০১৮ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন ইমরান খান। সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে সেটি খারিজ হয় রোববার ৩ এপ্রিল। এরপর প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ভোটের আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান। তার প্রস্তাবে অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

জামান / জামান

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮