চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বরাদ্দের টাকার হিসাব চাওয়ায় সহকারী শিক্ষককে হুমকি
চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আরিফা আক্তার যোগদান করার পর থেকেই তার বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তাকে ইতিপূর্বে বিভিন্ন কারণে চারবার শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস। তবে অজানা কারণে আরিফা আক্তারকে অন্যত্র বদলি বা বিভাগীয় শাস্তি হয়নি তার।
সম্প্রতি চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল প্রধান শিক্ষক আরিফা আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে সহকারী শিক্ষক রবিউল আউয়াল বলেন, গত ১৫ মার্চ বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফা আক্তারের সাথে বিদ্যালয়ের বিভিন্ন কাজের জন্য বরাদ্দের টাকার বিষয়ে কথা বলার সময় তিনি আমাকে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিশেষ করে উপবৃত্তির হিসাবের কথা বলতে গেলে উনি আমাকে বলেন, যারা ফকিরের বাচ্চা এবং যারা প্রকৃত ফকির তারা হিসাব চাইতে আসে।
তিনি আরো জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার নিজের ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করেন। বিভিন্ন বরাদ্দের টাকার কাজ নিজেই করেন তিনি। হিসাবের কোনো বিল-ভাউচার স্কুলের বিল রেজিস্টারসহ যাবতীয় রেজিস্টার স্কুলে রাখেন না। উদ্বৃত্ত টাকা প্রতিদিন ৩০ টাকা হারে মোবাইল খরচ দেখানো হয়। যেটা আমাদের প্রাপ্য আছে কি-না জানতে গেলে হেড ম্যাডাম আমাকে পাগল, ফকির, এই স্কুলে কিভাবে চাকরি করো আমি দেখছি বলে হুমকি দেন।
তিনি আরো বলেন, এ অবস্থায় এই বিদ্যালয়ে চাকরি বা অবস্থান করা আমার জন্য অপমানজনক। বিদ্যালয়ের কাজের সুষ্ঠু পরিবেশ, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং আমাকে যে অপমানজনক কথাবার্তা ও গালাগালি করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আরিফা আক্তরের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এরপর তিনি ফোন কেটে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজন ছাত্র-ছাত্রী জানায়, হেড ম্যাডামের আচারণ খুবই খারাপ। ম্যাডাম অন্য স্যারদের সাথে স্কুলে ঝগড়া করেন। পড়াশোনার কোনো পরিবেশ নেই। আমরা এর সমাধান চাই।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সাকি ছালাম বলেন, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিনকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেব।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাসুদ রহমান বলেন, এ বিষয়ে আমি শুনেছি, টিও ম্যাডাম ব্যবস্থা নেবেন। তিনি আরো জানান, ২৬ মার্চের জন্য হেড ম্যাডাম মিটিং ডাকলেন দুপুর ২টার দিকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু তিনি সব সহকারী শিক্ষককে ছুটি দিয়েছিলেন। আমি প্রশ্ন করায় ম্যাডাম বললেন- আমরা ঠিক করে নেব।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতির বক্তব্য নেয়ার জন্য ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied