ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংরক্ষণের পরামর্শ দেন কৃষি কর্মকর্তা

মধুখালীতে পেঁয়াজ চাষিদের মাথায় হাত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১২:৪২

ফরিদপুরের মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষে উপযোগী। দেশের পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফরিদপুরে তিন ধরনের পেঁয়াজ চাষ হয়। মুড়ি কাটা, হালি ও দানা পেঁয়াজ। সব মিলিয়ে জেলায় প্রায় ৪৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৬ লাখ মেট্রিক টন।

এ বছর পেঁয়াজ চাষ করে চাষিদের মাথায় হাত। চাষেরা ভেবেছিলেন রোজার আগেই পেঁয়াজ বিক্রি করে সুন্দরভাবে রোজা পালন করবেন এবং আনন্দময় ঈদ উৎসব করবেন। কিন্তু তা আর হচ্ছে না। উৎপাদনের প্রায় অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে কৃষকের। কিস্তির টাকা ও দেনা পরিশোধ হওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হলেও চাষ করতে প্রচুর পরিমাণ সার, ওষুধ ও সেচের প্রয়োজন হয়। সবকিছুর দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ অনে বেশি। একজন কৃষি শ্রমিককে দিনে, ৫০০ থেকে ৬০০ টাকা দিতে হয়। ফলে মণপ্রতি ১২০০ থেকে ১৪০০ টাকা উৎপাদন খরচ হয়েছে। কিন্তু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। পেঁয়াজের এই কম মূল্যের কারণে পাইকারি ব্যবসায়ীরাও অখুশি, গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেঁয়াজ সরবরাহ করতে তাদেরকেও বেগ পেতে হচ্ছে।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান কৃষকদের বিচলিত না হয়ে মাঠ থেকে তুলে সাথে সাথে বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দেন।

অসহায় ভুক্তভোগী পেঁয়াজচাষিরা সরকারের কাছে প্রণোদনা দাবি করেন এবং আগামী মৌসুমে যেন ফসল উৎপাদন করতে পারে এজন্য সার, বীজসহ বিভিন্ন সহজগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত