ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে শখের বশে রাজিয়ার মাশরুম চাষ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ২:৪৭

ফরিদপুরের মধুখালীতে শখের বশে বাড়িতেই করছেন মাশরুম চাষ। মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা মো. আউয়ুব হোসেনের স্ত্রী  রাজিয়া সুলতানা জাহান শখের বশে নিজ বাড়িতে গড়ে তুলেছেন  মাশরুমের খামার।

সরোজমিন তার  বাড়িতে মাশরুমের খামার পরিদর্শনে গেলে রাজিয়া সুলতান জাহান জানান, শাখের বশেই এই মাশরুম চাষের খামার গড়ে তুলি। বিভিন্ন টিভি ও ইউটিউব  চ্যানেলে দেখে মাশরুম  চাষ এবং ব্যবহরে  উদ্ধুদ্ধ হয়ে অল্প পরিসরে মাশরুম চাষ শুরু করি। তবে কৃষি অধিদপ্তর থেকে মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছি। মাশরুম খামারটির নাম দিয়েছি  আলিফ আবিদ। নিজের চাহিদা পূরণ করে গ্রাহকের চাহিদামতো সরবরাহ  করছি। অবসরপ্রাপ্ত স্বামীর উৎসাহ এবং সন্তানদের সহযোগিতায় মুশরুম চাষে আগ্রহ পাচ্ছি। দুটি মেয়ে ও একটি ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছি আর ছেলে ইউরোপ প্রবাসী। হাতে যথেষ্ঠ  সময় থাকায় মাশরুম চাষে  সময় পাচ্ছি অফুরন্ত। আমাদের দেশে মাশরুমের ব্যবহার সেভাবে গড়ে ওঠেনি। বিশেষ করে মধুখালীতে সেভাবে  সাধারণ মানুষের মাঝে মাশরুমের ব্যবহার বা পরিচিতি গড়ে ওঠেনি। এমনকি অনেকেই মাশরুম চেনেন না।

তিনি আরো জানান, মাশরুম একটি ঔষধি গুণে ভরপুর এবং সুস্বাদু খাবার। মাশরুম বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। দেশীয় খাবারেও মাশরুম ব্যবহার করা যায়। এছাড়া  সুপ, বার্গার, পিৎজা, চপসহ বিভিন্ন মজাদার ফাস্টফুড তৈরি করা যায়। রমজানে ইফতারির  টেবিলে স্থান করে নিতে পারে মাশরুমের রেসিপি। মানুষের সেরকম সাড়া পেলে খামারটি আরো বড় করার পরিকল্পনা রয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত