দামুড়হুদার পীরপুরকুল্লা সিংহপাড়ায় সড়ক দখল করে স্থাপনা নির্মাণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের সিংহপাড়ার চলাচলের একমাত্র রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের ফলে চলাচলের অযোগ্য হয়ে সরু হয়ে পড়েছে। ৬০ ফুট চওড়া গ্রামীণ সড়কের পশ্চিম পাশের লোকজনের দখলের কবলে পড়ে চলাচলসহ মাঠের হাজার হাজার বিঘা ফসল তোলা হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে সিংহপাড়ার এরশাদ আলী বাঘ ওয়াক্ত মসজিদ করার জন্য জমি দান করেন। কিন্তু দানকৃত জমি বাদ রেখে কমিটিকে না জানিয়ে এরশাদ বাঘ গায়ের জোরে সরকারি রাস্তা দখল করে ওয়াক্ত মসজিদ নির্মাণ করছেন। ওই স্থানে মসজিদ নির্মাণের ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ নেতা শহিদুল নিষেধ করার পরও থেমে নেই এরশাদ আলী বাঘ। হাজী মোজাম্মেল হকের বাড়ি হতে বিল্লালের বাড়ির অভিমুখে কিছুটা ভাঙাচোরা হেরিং রাস্তার পূর্ব দিকে একটু নিচু থাকায় পশ্চিম দিকের বসবাসকারী আসকার, আফসার, এরশাদ আলী, শফি, ছুর মোহাম্মদ, নজু, মিয়াজান, কিয়া, মামুন, হামু- এসব লোকজন নলের মাধ্যমে এবং সরাসরি গোবর ধোয়া পানি, মানুষের প্রসাব, মলমূত্র ওই নিচু জায়গা দিয়ে ছেড়ে দেয়।
আসকারের রান্নাঘর ও চায়ের দোকান রাস্তার ওপর রাখায় এবং ভাঙাচোরা রাস্তার ওপর দোকানঘর তৈরির জন্য ইট রেখে দিয়েছে দীর্যদিন যাবৎ। পথচারীরা বারবার বলার পরও আসকার নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছে না। পূর্বদিকে বসবাসকারী নওশাদ গোসলের পানি ও গরুর গা ধোয়ানো এবং চুনা গোবর রাস্তায় ছেড়ে দেয় বলে অনেকে অভিযোগ করেন।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে গ্রামবাসী অতিসত্তর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নোংরা পানি সড়কের ওপর ছাড়া বন্ধ করতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত