ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

‘অবাধ্য’ ইমরানকে শাস্তি দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র : রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:৩

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি নির্লজ্জ হস্তক্ষেপ চেষ্টার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলছে, ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছিল ওয়াশিংটন। খবর ডনের।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী আগের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দিয়েছেন।

তিনি বলেন, ২৩-২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় ইমরান খানের ‘ওয়ার্কিং ভিজিটের’ কথা ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা এ সফর বাতিল করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর চাপ দেওয়া শুরু করে।

জাখারোভা বলেন, এরপরও তিনি যখন আমাদের এখানে এলেন, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় তিনি সফর স্থগিত করার আহ্বান জানান, যা প্রত্যাখ্যান করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের ঘটনায় চলতি বছরের ৭ মার্চ পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের কাছে দুই পক্ষের (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) সঙ্গে ইমরান খানের ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা (সম্ভবত ডোনাল্ড লু)। এ সময় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া গেলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্ভব।

জাখারোভা বলেন, এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ ইমরান খানকে ‘শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’। যখন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব দেওয়া হলো, তখন কীভাবে পিটিআই নেতারা দল ছেড়ে বিরোধীদের সঙ্গে যোগ দেন?

‘নিজের স্বার্থের জন্য স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপের আরও একটি পদক্ষেপ এটি। উপরোক্ত ঘটনাগুলো এ বিষয়েই সাক্ষ্য দেয়’, যোগ করেন রাশিয়ার এ কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী বারবার বলছেন, তার বিরুদ্ধে দেশের বাইরের ইন্ধনে ও অর্থায়নে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি, নির্বাচনের আগে পাকিস্তানের ভোটাররা বিষয়টি সম্পর্কে জানবেন।

প্রধানমন্ত্রী ইমরান খান তাকে হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তার নাম জানানোর পর রাশিয়ার পক্ষ থেকে এ বিবৃতি এলো।

জামান / জামান

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত