ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির ২ সদস্যের পদত্যাগ


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির প্রভাবশালী কয়েকজন নেতার স্বেচ্ছাচারিতা, ষড়যন্ত্র ও একগুঁয়েমির প্রতিবাদে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি কার্পাসডাঙ্গা প্রেসসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম।

তিনি বলেন, বর্তমান বিএনপির অ্যাকটিভ চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুই দিকপাল মাহমুদ হাসান খান বাবু ও মো. শরিফুজ্জামান শরিফ ভাইয়ের পরামর্শক্রমে দামুড়হুদা উপজেলায় ২১ সদস্যবিশিষ্ট্য সমন্বয় কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটি উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ড কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়। সে মোতাবেক বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনের কাজ চলছে।

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্বীকৃত বিএনপি ও শহীদ জিয়ার আদর্শে একনিষ্ঠ কর্মীদের দ্বারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, দলীয় সিদ্ধান্ত পাশ কাটিয়ে উপজেলা বিএনপির সমন্বয় কমিটির  প্রভাবশালী এক নেতা সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় পূর্বপরিকল্পিত নগ্ন হস্তক্ষেপ করে কার্পাসডাঙ্গার দুই নেতার মতামত ও কোনো কথা না মেনে একতরফাভাবে কমিটির নাম ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আওয়ামী পরিবার থেকে আসা ব্যক্তি, চুল ব্যবসায়ী, মুদি দোকানদার এমনকি পিঁয়াজু ভাজা ব্যক্তির নামও নেতা হিসেবে ঘোষণা করেন। আমরা এর প্রতিবাদ করলেও আমাদের তারা অবমূল্যায়ন করেছে প্রতিটি সম্মলনে। এসব অনিয়ম ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সমন্বয় কমিটি হতে আবুল কাশেম ও সমন্বয় কমিটির অন্যতম সদস্য যুবদলের সাবেক নেতা আশরাফুল হক উপজেলা বিএনপির সমন্বয় কমিটি হতে পদত্যাগের ঘোষণা দেন এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় যেসব ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করে নতুনভাবে গঠন করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা বিএনপ'র সমন্বয় কমিটির সদস্য আশরাফুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দীন, আব্দুল করিম, আনছার আলী, আমজাদ আলী, শাহাজাহান আলী, সিরাজুল সিরাজ, লিয়াকত মেম্বর, নোয়াজ্জেশ মেম্বার, মুকুল মেম্বার, জাহাঙ্গীর আলম।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ