সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নারীর মৃত্যুদণ্ড
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত মাদক মামলায় ইসরায়েলি এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৫০০ গ্রাম কোকেন রাখার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই নারীর নাম ফিদা কিওয়ান। তার বয়স ৪৩ বছর। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, বিষয়টি আমাদের নজরে আছে। কনস্যুলার সার্ভিস এবং আমিরাতে আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা এটার দেখভাল করছি।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলে তার একটি স্টুডিও আছে। বছরখানেক আগে দুবাই গিয়েছিলেন তিনি। দুবাই পৌঁছানোর পরের সপ্তাহেই তার অ্যাপার্টমেন্টে কোকোন পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিওয়ানের দাবি কোকেনগলো তার নয়।
সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুদণ্ড খুব একটা কার্যকর করা হয় না। আমিরাতের আইনের বিষয়ে বিশেষজ্ঞ ইসরায়েলি আইনজীবী জিভ অগমন বলছেন, আমার মনে হয় আমিরাতের আদালত দণ্ড মওকুফ করবে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলে মধ্যে প্রত্যাবাসনে আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই বলেও জানান তিনি।
২০২০ সালের স্বাক্ষরিত চুক্তির পর ইসরায়েল ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্র্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বহু ইসরায়েলি আমিরাত সফর করছেন। এদের সবাই যে পর্যটক বা ব্যবসায়ী তা নয়।
অগমন বলছেন, ইসরায়েলিদের বুঝতে হবে যে দুবাইয়ে মাদক মামলা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়।
জামান / জামান
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান