ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের এক বছরপূর্তিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ২:৩৯

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা শাখার উদ্যোগে দল গঠন প্রক্রিয়ার এক বছরপূর্তি উপলক্ষে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনু্ষ্ঠিত হয়। সমাবেশ শেষে বুধবার (৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেটের জেলা কার্যালয় চত্বর থেকে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবী-নিম্নআয়ের প্রত্যেক মানুষকে আর্মি রেটে রেশন সরবরাহের বিভিন্ন দাবি সংবলিত স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো দলটির জেলা কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্টের সংগঠক জাহিদুল হক, কৃঞ্চ চন্দ্র পাল, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহ্বায়ক শামিম আরা মিনাসহ অনেকে।

বক্তরা বলেন, বর্তমান সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। মাত্র এক মাসের জন্য স্বল্পমূল্যে কয়েকটি পণ্য এক কোটি মানুষকে দেয়ার উদ্যোগ নিলেও সেখানে চলছে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন চাল, অথচ স্বল্পমূল্যের পণ্যের তালিকায় সেই চাল নেই। অবিলম্বে গ্রাম-শহরের সর্বত্র ডিলার নিয়োগ করে আর্মি রেটে রেশনে চাল-ডাল-তেলসহ নিত্যণন্য শ্রমজীবী-নিম্নআয়ের সকল মানুষকে সরবরাহ করার দাবি জানান বক্তারা। 

বক্তারা এক বছরপূর্তিতে ফ্যাসিবাদী শাসন ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ সকল শ্রমজীবী-নিম্নআয়ের মানুষকে আর্মি রেটে রেশন সরবরাহের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বে লড়াই-সংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত