রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
ইউনিট-১-এর টার্বাইন হলে স্থাপিত হলো জেনারেটর স্টেটার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে মঙ্গলবার (৫ এপ্রিল) নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে। টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম, যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।
প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি বুধবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী। এর ওজন ৪৪০ টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে।
উল্লেখ্য, টার্বাইন জেনারেটর (টিজেটভি-১২০০০-২) ডিজাইনও তৈরি করেছে ‘পাওয়ার মেশিন্স’। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।
রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সমস্ত আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।
এমএসএম / জামান
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা