ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ আ’লীগ নেতা আটক


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৭-৪-২০২২ রাত ১২:৩৩
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবরে ইয়াছনবি (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইয়াছনবি উপজেলার নাটুদহ ইউনিয়নের মৃত হামিদুল্লাহ তরফদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
 
নাটুদহ আটকবর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই কামরুল জানান, বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান পাচার হবে এমন খবর পেয়ে ফাড়ি পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী খলিসাগাড়ি গ্রামের একটি পুকুরপাড়ে অবস্থান নেয়। এ সময় কয়েকজন মাদক কারবারি একত্রিত হলে তাদের ধাওয়া করে ইয়াছনবি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বাকিরা পালিয়ে গেলেও আটককৃত ইয়াছনবির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
 
নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস বলেন, ইয়াছনবি আওয়ামী লীগের দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগ নেতা হিসেবে কাজ করত। গত ইউপি নির্বাচনে ইয়াছনবি দলীয় নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থীর মধ্যে তার নামও কেন্দ্রে গিয়েছিল।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ